30
Mar
মালদা, ৩০ মার্চ । হোলির রাতে এক গাড়িচালকের রক্তাক্ত দেহ উদ্ধার করলো পুলিশ। মৃতের পরিবারের দাবি, তারা তৃণমূল করে। আর পুরনো শত্রুতার কারণে এলাকার দুষ্কৃতীরা তাদের পরিবারের ছেলেকে খুন করেছে। যদিও পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, পরকীয়া সম্পর্কের জেরে এই খুনের ঘটনাটি ঘটেছে । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বাহান্ন বিঘা এলাকায়। মৃত ওই ব্যক্তির বাড়ি ইংরেজবাজারের বাগবাড়ি এলাকায়। বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এরপর অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে গভীর রাতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা তার মৃত্যুর কথা জানিয়ে দেয়। পুরো বিষয়টি নিয়ে মৃতের পরিবার ইংরেজবাজার থানায় লিখিত…
